ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন

সরিষাবাড়ীতে সততা সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সততা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ সকালে সরকারি বঙ্গবন্ধু কলেজের মিলনায়তনে এই সততা সমাবেশের আয়োজন করা হয়। পৌর এলাকার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের সদস্যরা এতে অংশ নেয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া, সহসভাপতি সরকার আবুল হোসেন ও মণেশর সাহা, সদস্য আবুল হোসেন, চিকিৎসক রফিকুল ইসলাম, বাদশা ভূইয়া, আইরিন আঁখি, সরকারি বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের প্রভাষক আলতাব হোসেন প্রমুখ।

সমাবেশে পৌর এলাকার সততা সংঘের সদস্যবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

সততা সমাবেশে বক্তারা সমাজ থেকে দুর্নীতি কিভাবে নির্মূল করা যায় তার উপর বক্তব্য রাখেন। এ সময় বক্তারা আরো বলেন, আজকের যারা শিক্ষার্থী আগামী দিনে তারাই দেশ পরিচালনা করবে। এই শিক্ষার্থীরাই রাষ্ট্রের সকল শাখায় দায়িত্ব পালন করবে। এখন থেকেই নিজেকে একজন দেশপ্রেমিক ভাবতে হবে। নিজেদের পরিবারকে দুর্নীতিমুক্ত হতে হবে। প্রতিটি মানুষ যদি তার জায়গা থেকে দুর্নীতিকে বয়কট করে তাহলেই দেশ থেকে এই মহামারি দূর করা যাবে বলেও বক্তারা বলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সততা সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯