ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নির্বাচনে সংখ্যালঘু ও এজেন্টদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ সিইসির

সিইসি খান মো. নূরুল হুদা

সিইসি খান মো. নূরুল হুদা

বাংলারচিঠি ডটকম ডেস্ক : নির্বাচনে সংখ্যালঘু ও প্রার্থীর এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার খান মো. নূরুল হুদা। তিনি বলেন, ‘নির্বাচনে সংখ্যালঘু ও প্রার্থীর এজেন্টরা যাতে বাধা বিপত্তিতে না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্টরা গুরুত্ব দেবেন।’

১৪ মার্চ মৌলভীবাজারে জেলা প্রশাসকের সভাকক্ষে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকারের এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচন কেন্দ্রেই সাংবাদিক, পর্যবেক্ষক ও প্রার্থীদের প্রতিনিধির সামনে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করতে হবে।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন শুধু নির্বাচনের আয়োজন ও প্রেক্ষাপট তৈরি করে। কারা নির্বাচনে করবেন কারা করবেন না এটা সম্পূর্ণ তাদের স্বাধীনতা।’

সিইসি বলেন, ১৯৮২ সাল থেকে উপজেলা নির্বাচন হয়ে আসছে। এটি ৫ম উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশনের কিছু বিধি-বিধান থাকে। ভোট কেন্দ্রে প্রিজাইটিং অফিসার ভোট গ্রহণ করে থাকেন। কোন কারণে ভোট গ্রহণ করা সম্ভব না হলে প্রিজাইডিং কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তাকে জানাবেন।
নুরুল হুদা আইনশূংখলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, নির্বাচন নিয়ে পক্ষপাতমূলক আচরণ করা যাবে না। সকল বাহিনী আইনশৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ভোটার ও প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো প্রার্থী ও তার এজেন্টকে যেনো কেন্দ্র থেকে বাহির করার চেষ্টা না করা হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রোকন উদ্দিনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতা, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, বিজিবি, আনসার কর্মকর্তাসহ জেলার সবকটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নির্বাচনে সংখ্যালঘু ও এজেন্টদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ সিইসির

আপডেট সময় ১০:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯