ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

মেলান্দহে তথ্য দপ্তরের উদ্যোগে শিশু মেলা

মেলান্দহে শিশু মেলা উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় নেতৃত্বে দেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

শিশুর সর্বোত্তম সুরক্ষা এবং মেধা ও মননশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১২ মার্চ জামালপুরের মেলান্দহ উপজেলায় অনুষ্ঠিত হয় দুইদিনব্যাপী শিশু মেলা। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে শিশু সমাবেশ, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের খেলা, আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান কে এম হাবিবুর রহমান চাঁন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ।

মেলান্দহে শিশু মেলা উপলক্ষে স্থাপিত স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলারচিঠি ডটকম

কুইজ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া ও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (পঞ্চম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মেলায় ২০টি স্টল স্থান পায়। পাশাপাশি একই আঙ্গিনায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

মেলান্দহে তথ্য দপ্তরের উদ্যোগে শিশু মেলা

আপডেট সময় ০৮:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯