ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

বকশীগঞ্জে জয়ের ধারাবাহিকতা রক্ষা করলেন আবদুর রউফ তালুকদার

আবদুর রউফ তালুকদার

আবদুর রউফ তালুকদার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

বিপুল জনপ্রিয়তার গুণে টানা চারবার উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে রেকর্ড গড়লেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এর আগে তিনি আরো তিনবার চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

জানা যায়, ১০ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৪১ হাজার ৯৩৫ ভোট পেয়ে জয়লাভ করেন আবদুর রউফ তালুকদার। এই নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। আবদুর রউফ তালুকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে তিনি ১৯৯০ সালে দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৯ সালে তৃতীয় উপজেলা নির্বাচনে দ্বিতীয় বার নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ ফরিংকে পরাজিত করেন। ২০১৪ সালের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে তৃতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ২০১৯ সালের ১০ মার্চ পঞ্চম উপজেলা নির্বাচনে চতুর্থবারের মত স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন।

বকশীগঞ্জের রাজনীতিতে তিনি পরিচ্ছন্ন ও ইতিবাচক বলে পরিচিত। তিনিই দেশের একমাত্র চেয়ারম্যান যিনি নিজের জমি বিক্রি করে জনগণের সেবা করে থাকেন। তার সততার খবর জানে সারা জেলার মানুষ। প্রতিটি মসজিদ, মাদরাসা , শিক্ষা প্রতিষ্ঠানে তার অবদান রয়েছে। মানুষের বিপদ হলেই তিনি তাদের পাশে দাড়ান। এ কারণেই তিনি বকশীগঞ্জবাসীর কাছে এতো জনপ্রিয়।

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার জানান, জনগণ আমাকে বার বার যে সম্মান দিচ্ছে আমি সেই সম্মান ধরে রাখতে চাই। পাশাপাশি বকশীগঞ্জের উন্নয়ন ধারাবাহিকতাও রক্ষা করে মানুষের পাশে থাকতে চাই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

বকশীগঞ্জে জয়ের ধারাবাহিকতা রক্ষা করলেন আবদুর রউফ তালুকদার

আপডেট সময় ০৮:২৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯