ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে বার্ষিক চিত্র প্রদর্শনী শুরু

শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে বার্ষিক চিত্র প্রদর্শনী ফিতা কেটে উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : বাংলারচিঠি ডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে চারদিনব্যাপী বার্ষিক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। তুলির ক্যানভাসে তরুণ শিল্পীদের সাহসী শিল্প উচ্চারণ ফুটে উঠেছে চারুকলা বিভাগের গ্যালারিতে শুরু হওয়া শিক্ষার্থীদের বার্ষিক চিত্র প্রদর্শনীতে। শিল্পীদের নতুন ভাবনা ও প্রকাশভঙ্গি হৃদয়কে আন্দোলিত করে।

তরুণ শিক্ষার্থীদের এই রকম সাহসী চিত্রকর্ম নিয়ে ১১ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উদ্বোধন হয়েছে চারুকলা বিভাগের বার্ষিক চিত্র প্রদর্শনী। বেসিক ডিজাইন, পেন্সিল স্কেচ, তেলরং, জলরংসহ নানা মাধ্যমে চারুকলার শিক্ষার্থীদের চিত্র শোভা পাচ্ছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের চারুকলার গ্যালারিতে।

এ প্রদর্শনী প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টিবোর্ডের সদস্য ফারুক আহাম্মেদ চৌধুরী।

চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : বাংলারচিঠি ডটকম
অতিথিদের সাথে নিয়ে চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : বাংলারচিঠি ডটকম

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির নিয়ন্ত্রক জাউয়াদুল হক, ডেপুটি রেজিস্টার আবু তালেব, শিক্ষক আলী আকবর ফকির, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ওবায়দুল্লাহ সুজাসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সৃষ্টি আহমেদ।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থী শিল্পীদের নিরীক্ষাধর্মী কাজের মূল্যায়ন করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে বার্ষিক চিত্র প্রদর্শনী শুরু

আপডেট সময় ০৮:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯