ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা

জামালপুর : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তার বাবা-মা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আয়শা আলমকে মারধর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী নারী উদ্যোক্তা জাকিয়া জান্নাত সুমির বিরুদ্ধে।

২২ নভেম্বর, রবিবার সকালে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে সুষ্ঠু বিচার দাবি করেন শিশুটির বাবা বরকত মিয়া ও মা সোহানা আক্তার। তারা জামালপুর পৌর শহরের পাথালিয়া বড়বাড়ী এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিশুটির বাবা বরকত মিয়া জানান, ১৯ নভেম্বর, বৃহস্পতিবার  বিকাল সাড়ে ৪টার দিকে তার সাত বছর বয়সী মেয়ে আয়শা আলম বাড়ির সামনের রাস্তায় সহপাঠীদের সঙ্গে খেলছিল। এ সময় খেলাচ্ছলে এক সহপাঠীর কোঁকড়া চুল নিয়ে মন্তব্য করে আয়শা। কিন্তু ওই মন্তব্য নিজের প্রতি করা হয়েছে মনে করে প্রতিবেশী জাকিয়া জান্নাত সুমি ক্ষিপ্ত হন।

পরিবারের অভিযোগ, এর জের ধরে সুমি শিশুটির ডান গাল ও পীঠে এলোপাতাড়ি থাপ্পড় মারেন এবং গলা চেপে ধরেন। একপর্যায়ে শিশুটির গলায় থাকা চার আনা ওজনের একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেন বলে অভিযোগ করেন তার বাবা। চেইনটির আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।

পরে কৌশলে ওই নারীর কাছ থেকে পালিয়ে বাড়িতে গিয়ে মাকে ঘটনার কথা জানায় শিশু আয়শা। এই ঘটনায় ওই দিন সন্ধ্যায় শিশুটির মা সোহানা আক্তার বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে বরকত মিয়া আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে তার ১৬ বছর বয়সী বড় ছেলেকে রাজনৈতিক পরিচয় জড়িয়ে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত নারীর স্বামী অস্ত্র দেখিয়ে তাকে হুমকি দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে শিশুটির পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যদের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা

আপডেট সময় ১০:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬