সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য শেরপুরের জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৩৫০টি কম্বল দিয়েছে আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা।
২২ নভেম্বর, রবিবার দুপুরে আশা’র আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিন এর নিকট এসব কম্বল হস্তান্তর করেন আশা’র কর্মকর্তারা।
এ সময় আশা শেরপুরের জেলা ব্যবস্থ্যাপক সুদীপ্ত সাহা, সদরের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শহিদুল্লাহ, সাপোর্ট প্রকৌশলী মো. মতিউর রহমান, নবিনগর ব্যবস্থাপক মো. মাসুদুর রহমান, শেরপুর সদর ১ এর শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মাঈন, অফিস সহকারী নাজমুল হক প্রমুখ।
আশা শেরপুরের জেলা ব্যবস্থ্যাপক সুদীপ্ত সাহা বলেন, দরিদ্র ও শীতার্ত মানুষের কথা শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয় আশা। সামাজিক কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৩শ’ ৫০টি কম্বল হস্তান্তর করি, যা শীতার্তদের বিতরণ করা হবে।
শফিউল আলম লাভলু : নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম 


















