সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সর্বদা আমরা, দেশের তরে’ শ্লোগানকে সামনে রেখে দিবসটির তাৎপর্য তুলে ধরা, প্রাক্তন সৈনিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও কল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে সভায় করা হয়েছে বিস্তর আলোচনা।
২১ নভেম্বর, শনিবার বেলা ১১টায় শহরের তমালতলার পিলখানায় জেলা সশস্ত্র বাহিনী (অবসরপ্রাপ্ত) সৈনিক সংস্থার উদ্যোগে সংস্থার নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সশস্ত্র বাহিনী (অবসরপ্রাপ্ত) সৈনিক সংস্থার সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী ননী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অনারারি ক্যাপ্টেন (অব.) মো. ফজলুল হক।
জেলা সশস্ত্র বাহিনী (অবসরপ্রাপ্ত) সৈনিক সংস্থার সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনারারি ক্যাপ্টেন (অব.) মো. মাহাবুবুর রহমান, জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার (অব.) আসাদুজ্জামান এবং জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার (অব.) মেহেদী মোহাম্মদ মাহবুবুল হক মিলকী, প্রাক্তন সৈনিক সংস্থার উপদেষ্টা জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার (অব.) ওয়াহাব মোল্লা, মেলান্দহ উপজেলা শাখার সভাপতি সার্জেন্ট (অব.) মো. আব্দুল্লাহ, ইসলামপুর উপজেলা শাখার সভাপতি, মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার (অব.) হুমায়ূন কবীর, ওয়ারেন্ট অফিসার (অব.) মো. নাসির, জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার (অব.) মো. লিয়াকত আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন অনারারি ক্যাপ্টেন (অব.) মো. ফজলুল হক বলেন, সশস্ত্র বাহিনী দিবস দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। দেশের যেকোনো সংকট ও দুর্যোগে সশস্ত্র বাহিনীর সদস্যরা নিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কর্মজীবন শেষে অবসরে গেলেও প্রাক্তন সৈনিকদের মধ্যে সেই শৃঙ্খলা, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতার চেতনা অটুট রাখতে হবে।
সভায় অন্যান্য বক্তারা বলেন, প্রাক্তন সৈনিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করা অত্যন্ত জরুরি। একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম ও শৃঙ্খলার আদর্শ তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি প্রাক্তন সৈনিকদের কল্যাণ, অধিকার ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার উপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংস্থার অর্থ সম্পাদক মো. ফারুকুজ্জামান। আলোচনা সভায় সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রাক্তন সৈনিকেরা অংশ নেন।
রাজন্য রুহানি : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 

















