ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ী : নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন শ্রমিকদলের উদ্দ্যোগে ১৮ নভেম্বর, বুধবার বিকালে বয়ড়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকালে বয়ড়া ইসরাঈল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল বয়ড়া বাজার এলাকায় বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সোহেল রানা।

পোগলদিঘা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আকরাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায়  উপজেলা বিএনপির সহ-সভাপতি চান মিয়া চানু, উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বাবর আলী, শ্রমবিষয়ক সম্পাদক ও উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার, যুগ্মসাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, তারাকান্দি যমুনা সারকারখানা শ্রমিক ইউনিয়ন (সিবিএ) সভাপতি শফিকুল ইসলাম, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ, ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি লিটন তালুকদার, ওলামাদলের সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি মনির হোসেন,সহ সভাপতি তোতা মিয়া, সাংগঠনিক সম্পাদক সুজন সেখ, যুগ্মসাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আলহাজ, চাঁন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার বলেন, বিএনপির এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সকলের সবস্থানে শান্ত একটা সরিষাবাড়ী গড়তে চেয়েছেন। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সেই শান্ত সরিষাবাড়ী চায় না। তাদের শক্ত হাতে দমন করতে আমরা প্রস্তুত।

তিনি আরও বলেন, দেশকে ধ্বংস করে দেশ থেকে পালিয়ে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এখন গুপ্ত হয়ে আবার আপনারা ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার পায়তারা শুরু করেছে। বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখান করেছে। বাংলাদেশর মাটিতে তাদের রাজনীতি করার সুযোগ আর নেই। সারাদেশে নৈরাজ্য বন্ধ করুন। তা না হলে আপনাদের বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়ে প্রতিহত করব।

জনপ্রিয় সংবাদ

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৬:৩১:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬