ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

বিশ্ব হাত ধোয়া দিবসে দেওয়ানগঞ্জে জেসমিন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর : আলোচনা সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জের ইউএনও শাহ জহরুল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যের আলোকে ২৮ অক্টোবর, মঙ্গলবার দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উন্নয়ন সংঘ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেসমিন প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী নানা আয়োজন করা হয়।

সকাল ১০টায় গামারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‎আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাজেদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, গামারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সাখাওয়াত হোসেন সরকার।

জামালপুর : বিশ্ব হাত ধোয়া দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

জেসমিন প্রকল্পের উদ্যোগে জামালপুর সদর ও ইসলামপুর উপজেলায় হাত ধোয়া দিবস পালন করা হয়। জেলাপর্যায়ে মূল অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সিডস কর্মসূচি, স্ক্রিপ্ট প্রকল্প হাত ধোয়া দিবসে জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্বিক আয়োজনে সহায়তা করে।

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

বিশ্ব হাত ধোয়া দিবসে দেওয়ানগঞ্জে জেসমিন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬