ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয়

জামালপুর : জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয়। ছবি : বাংলারচিঠিডটকম

ঢাকায় অনুষ্ঠিত ২য় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় প্রথমবারের মত স্বর্ণপদক জয় করেছে জামালপুরের কারাতে খেলোয়াড়রা। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুদিনব্যাপী এই আসরের দ্বিতীয় দিনে ২৪ অক্টোবর, শনিবার আলাদা বয়স ক্যাটাগরিতে পৃথক দুইটি স্বর্ণপদক অর্জন করে তারা।

মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোরশেদ জানান, বাংলাদেশ কারাতে ফেডারেশন ২৩ ও ২৪ অক্টোবর দুদিনব্যাপী ২য় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতা আয়োজন করে। এবারের প্রতিযোগিতায় জামালপুর জেলা থেকে মোট ২৬ জন খেলোয়াড় অংশ নেয়। তাদের মধ্যে ১০-১২ বয়স ক্যাটাগরিতে তাফহীম আল হোসাইন কাতা ইভেন্টে (পুরুষ একক) অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করে।

এদিকে, ১৬-১৭ বয়স ক্যাটাগরিতে আব্দুর রউফ কুমিতে ইভেন্টে (পুরুষ দ্বৈত ফাইট) অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করে। জাতীয় পর্যায়ে কারাতের কোন আসরে এটাই প্রথম জামালপুরের খেলোয়াড়দের স্বর্ণপদক বিজয়। এছাড়াও ১৪-১৫ বয়স ক্যাটাগরিতে কাতা ও কুমিতে ইভেন্টে পৃথকভাবে অংশ নিয়ে আকিবুল ইসলাম বেলাল আলাদা দুটি তাম্র পদক অর্জন করেছে। এই বিজয় শুধু খেলোয়াড়দের অর্জন নয় এটি জামালপুর জেলাকে গর্বিত করেছে। এই পদক জয়ের মধ্য দিয়ে বিজয় অর্জনের পথচলা শুরু হল। আশা করি ভবিষ্যতেও এই পদক বিজয়ের ধারাবাহিকতা বজায় থাকবে।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান এই প্রতিবেদককে বলেন, প্রথমবারের মত স্বর্ণপদক অর্জন অত্যন্ত আনন্দের সংবাদ। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কারাতে খেলোয়াড়দের সব সময় সহযোগিতা করা হয় এবং ভবিষ্যতে তাদের আরও পৃষ্ঠপোষকতা করা হবে।

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয়

আপডেট সময় ১০:২৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬