ঢাকা ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার

জামালপুর : নান্দিনায় আল মাদরাসাতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার দশ জন শিক্ষার্থীর হাতে ইসলামিক কিতাব তুলেবিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী রাজিব সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার নান্দিনায় নিজস্ব অর্থায়নে দশজন ছাত্রের পড়ালেখার দায়িত্বভার গ্রহণ করেছেন শিল্পপতি ও শিক্ষানুরাগী রাজিব সরকার।

১১ অক্টোবর, রবিবার সন্ধ্যায় নান্দিনার বাঁশহাটি এলাকায় রাজিব সরকারের নিজবাড়িতে এক দোয়া মাহফিলের মধ্য দিয়ে তিনি ছাত্রদের দায়িত্বভার গ্রহণ করেন।

দোয়া মাহফিলের আগে লেখাপড়ার দায়িত্বভার নেয়া নান্দিনার আল মাদরাসাতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার দশজন শিক্ষার্থীর হাতে ইসলামিক কিতাব তুলে দেওয়া হয়।

কিতাব বিতরণের সময় রাজিব সরকার বলেন, যতদিন তারা লেখাপড়া করতে চায় আমি তাদের খরচ বহন করব। লেখাপড়া শেষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করবো।

তিনি আরও বলেন, আমার উদ্দেশ্য হল গরিব ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। যেহেতু আমি প্রবাসী। দীর্ঘদিন ধরে প্রবাসে আছি। তাই প্রতিবছর আট থেকে দশ জন গরিব ও অসহায় মানুষ, যাদের আর্থিক যোগানের ব্যবস্থা নাই, জমিজমা নাই, তাদেরকে আমি বিনাখরচে বিদেশে নিয়ে যাই। এসব মানুষ যাতে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেন। মধ্যপ্রাচ্যের যে দেশেই তারা যেতে চায় আমি বিনাখরচে পাঠাব।

মাদরাসাতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার ছাত্রদের দায়িত্বভার নেয়ার পর প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা নূর উদ্দিন বলেন, আমাদের এতিমখানা মাদরাসার দশজন ছাত্রের লেখাপড়ার যাবতীয় খরচের ভার নিয়েছেন শিল্পপতি ও শিক্ষানুরাগী রাজিব সরকার। এটা নিঃসন্দেহে একটি মহৎ কাজ। এতে ছাত্রদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে মনে করি। তিনি যেন এমন মহৎ কাজ সবসময় করতে পারেন, সেজন্যও দোয়া করি।

কিতাব বিতরণ ও দোয়া মাহফিলে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নওয়াব হোসেন জুয়েলসহ রাজনীতিবিদ, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন নান্দিনা বড় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মো. আবু ইউসুফ।

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার

আপডেট সময় ১০:৪৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬