ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৯ সেপ্টেম্বর, বুধবার দুপুর ১২টার দিকে মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুন পাড়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থী পারভেজ হাসান (১৬) মারা গেছে।

সে আইরমারী নতুনপাড়া গ্রামের জামাত আলীর ছেলে। সে চলতি বছরে এসএসসি পাশ করে কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন। কলেজে ভর্তির আগেই এমন মৃত্যুতে শোকাভিভূত পুরো পরিবার ও এলাকাবাসী।

জানা গেছে, আইরমারী নতুনপাড়া আয়মনা মাদবর উচ্চ বিদ্যালয়ের সামনে ফকির আলীর দোকানে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়। পারভেজ হাসান ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার চেক করতে যায়। ত্রুটিপূর্ণ তারটি চেক করার সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে পারভেজ। একপর্যায়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এই প্রতিবেদককে বলেন, এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ১০:০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬