ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

সরিষাবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরিষাবাড়ী : মৃত শিশু সাখাওয়াতের বাড়িতে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী ‍উপজেলায় ফুটবল খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে সাখাওয়াত নামে এক শিশু মারা গেছে। ২ আগস্ট, রবিবার বিকালে পৌর এলাকার ধানাটা গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত শিশু ওই গ্রামের ভ্যানচালক সুমন মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শিশু সাখাওয়াতসহ কয়েক বন্ধু বাড়ির পাশে খোলা মাঠে ফুটবল খেলতে যায়। খেলার সময় ফুটবলটি পাশের ডোবা পানিতে পড়ে যায়। শিশু সাখাওয়াত সেই ফুটবলটি উঠাতে যায়। এ সময় অসাবধানতাবশত ডোবার পানিতে সে ডুবে যায়। সাথে থাকা অন্য শিশুরা দৌড়ে শিশুটির মাকে খবর দেয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে নিহতের চাচা শহিদ মিয়া জানান, বৃষ্টির মধ্যে বাড়ির পাশে খোলা মাঠে কয়েকজন শিশু ফুটবল খেলতে দেখেন তিনি। ফুটবলটি ডোবার গর্তে পড়ে যায়। শিশু সাখাওয়াত বলটি তুলতে গিয়ে পানিতে পড়ে মারা গেছে।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

সরিষাবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ১০:০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬