ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার হাতির আক্রমণে নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা ইসলামপুরে মাদক ইভটিজিং বিরোধী মানববন্ধন জামালপুর ডায়াবেটিস হাসপাতালে দুর্নীতির তদন্তের দাবি শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

ইসলামপুরে মাদক ইভটিজিং বিরোধী মানববন্ধন

ইসলামপুর : মাদক ইভটিজিং বিরোধী মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

“চলো যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে, মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”- এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৮ জুলাই, বুধবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা জামেদ আলী দাখিল মাদরাসার শিক্ষার্থী ও এলাকার সচেতন সমাজের উদ্যোগে মাদরাসা সড়কে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

ইসলামপুর সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে এতে মাদরাসার সুপার মাওলানা ছামিউল হক, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম ফকির, সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল হক সরকার, শিক্ষক মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

ভূমি কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। সমাজের একশ্রেণির অর্থলিপ্সু মানুষ কোমলমতি শিশু কিশোর ও তরুণ-তরুণীদের বিভ্রান্ত করে তাদের হাতে মাদকদ্রব্য তুলে দিচ্ছে। তরুণদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতাকে ধ্বংস করে তাদেরকে ক্লান্তি, হতাশা ও নেশার জগতে নেয়ার চেষ্টা করছে। আমাদের ভবিষ্যত প্রজন্মকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে মাদকের অবাধ বিস্তার এখনই রুখে দিতে হবে। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

জনপ্রিয় সংবাদ

প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি?

ইসলামপুরে মাদক ইভটিজিং বিরোধী মানববন্ধন

আপডেট সময় ১১:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬