ঢাকা ১২:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী
জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

লটারিতে বিজয়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ

জামালপুর : অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

লটারির মাধ্যমে বিজয়ী জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণি ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। ৯ এপ্রিল, বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে এই নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হকের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ বলেন, বিভিন্ন কলেজের সহকর্মীবৃন্দ, এই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, অভিভাবক, সাংবাদিক এবং যাদের নিয়ে এই অনুষ্ঠান স্নেহের শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। অনুষ্ঠানে অনেক আলোচনা হয়েছে। নবীন বরণ যে ক্লাস ওয়ানে হয় আমি বুঝতে পারিনি। বাচ্চাদের নবীন বরণ হয় তা আমার মাথায় ছিল না।

তিনি আরও বলেন, যাই হোক খুব ভাল লাগছে। ১৯৯৩ সালে আমি নয় মাস কয়েকদিনের মত শিক্ষকতা করেছি এই প্রতিষ্ঠানে। তখন মাঝে মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শ্রেণিকক্ষে গিয়েছি। তো একদিন গিয়ে দেখি অনেকের দাঁত নেই। সবাই বুড়ি। জিজ্ঞেস করলাম কয়জনের দাঁত নেই। দেখি অধিকাংশ বাচ্চারই দাঁত নেই। তো বাচ্চাদের সাথে শ্রেণিকক্ষে পাঠদানের আলাদা একটা মজা ছিল।।

বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আমিমুল আহসান নয়ন ও হিশাম আল মহান্নাভের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাকিম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার সোম প্রমুখ।

অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন পঞ্চম শ্রেণির নবীন শিক্ষার্থী তাসনিম তাজাদ কৃতী।

প্রথম এবং ষষ্ঠ শ্রেণির ১৯০ জন শিক্ষার্থী লটারির মাধ্যমে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। আজ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ২২৫ জন শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

নবীন বরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দসহ শিক্ষার্থীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

লটারিতে বিজয়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ

আপডেট সময় ১০:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬