ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

ইসলামপুরে জ্বালানি তেল না পেয়ে বাইকারদের সড়ক অবরোধ

ইসলামপুর : মোটরসাইকেলচালকদের সড়ক অবরোধ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে পাম্পে জ্বালানি তেল বিক্রি হওয়ার কথা ফেসবুকে ছড়িয়ে পড়লে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে মোটরসাইকেলচালকেরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

৬ এপ্রিল, সোমবার সকালে ইসলামপুর পৌর এলাকা টংগেরআগলা গ্রামে ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে দেওয়ানগঞ্জ -জামালপুর আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে এ অবরোধ করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে বুঝিয়ে সড়ক থেকে তাদের সরিয়ে দেয়।

স্থানীয়রা জানান, তেল দেবে এমন খবর ছড়িয়ে পড়ায় সকাল থেকেই শতাধিক মোটরসাইকেলচালক তেল নেয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও পাম্প বন্ধ থাকায় কোনও তেল সরবরাহ না করায় ক্ষোভে ফেটে পড়েন চালকেরা। একপর্যায়ে তারা সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী এ প্রতিবেদককে বলেন, ওই ফিলিং স্টেশনে জ্বালানি তেল  দেওয়ার কোন পরিকল্পনা ছিল না। স্যোসাল মিডিয়া বিভ্রান্তিকর পোস্ট থেকেই এমন ভুল বোঝাবুঝি হয়েছে। খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

ইসলামপুরে জ্বালানি তেল না পেয়ে বাইকারদের সড়ক অবরোধ

আপডেট সময় ১০:০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬