ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বায়োজিনের ঈদ উপহার পেল ৫ শতাধিক অসহায় বয়োবৃদ্ধ

জামালপুর : বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্যোগে অসহায়, দরিদ্র ও বয়োবৃদ্ধ মানুষের মাঝে বিতরণ করা হয় ঈদ উপহার। ছবি : বাংলারচিঠিডটকম

বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্যোগে জামালপুরের মেলান্দহ উপজেলায় পাঁচ শতাধিক অসহায়, দরিদ্র ও বয়োবৃদ্ধ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১৮ মার্চ, বুধবার দুপুরে উপজেলার নাংলা এলাকায়।

‘অসহায়দের পাশে নতুন কাপড়ের সঙ্গে, ঈদের আনন্দ উপভোগ করি একসাথে’ শ্লোগানে ঈদকে সামনে রেখে এ খাদ্যসামগ্রী ও নতুন পোশাক বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুল হক জুয়েল ও তার স্ত্রী-সন্তান উপস্থিত থেকে নিজ হাতে উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন। উপহার হিসেবে প্রতিটি প্যাকেটে সয়াবিন তেল, চিনি, লবণ, ডাল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী রাখা হয়। পাশাপাশি উপকারভোগীদের মাঝে নতুন শাড়ি ও লুঙ্গিও বিতরণ করা হয়।

উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন বৃদ্ধা মমেনা বেওয়া বলেন, ঈদের আগে এমন সহায়তা পেয়ে খুব ভাল লাগছে। এতে আমাদের মত অসহায় মানুষের ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়ে।

জাহিদুল হক জুয়েল বলেন, মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আমরা নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণ, বন্যাদুর্গতদের সহায়তা, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

বায়োজিনের ঈদ উপহার পেল ৫ শতাধিক অসহায় বয়োবৃদ্ধ

আপডেট সময় ০৮:৩০:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬