ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

ভেড়া উপহার পেলেন ১২ ভিক্ষুক

নকলা : বিক্ষুকদের মাঝে তাদের উপহারের ভেড়া বুঝিয়ে দেন  ইউএনও মো. জাহাঙ্গীর আলম। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ১২ জন ভিক্ষুককে ভেড়া উপহার দিয়ে পুনর্বাসিত করেছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ)। “ভিক্ষুক থেকে ক্ষুদ্র ভেড়ার খামার উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প” এর আওতায় ১৬ মার্চ, সোমবার সকালে উপজেলার কায়দা দক্ষিন এলাকায় আইডিএ অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ভেড়া বিতরণ করা হয়।

আইডিএ’র চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা’র সভাপতিত্বে আইডিএ’র সভাকক্ষে আয়োজিত ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. নজরুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন আইডিএ’র নির্বাহী পরিচালক মুহাম্মদ লুৎফুর রহমান।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের ভিক্ষাবৃত্তি থেকে বের হয়ে স্বনির্ভর হতে সহায়তা করবে।

নকলা : ভেড়া বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও মো. জাহাঙ্গীর আলম। ছবি : বাংলারচিঠিডটকম

আইডিএ’র নির্বাহী পরিচালক মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে এবং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)-এর বাস্তবায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এর আওতায় ১২ জন ভিক্ষুককে পুনর্বাসিত করার লক্ষ্যে বিনামূল্যে প্রতিজনকে দুটি করে ২৪টি ভেড়া বিতরণ করা হয়। যাতে তারা ভেড়া পালন করে আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হতে পারেন।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ভিক্ষুকদের মাঝে তাদের উপহারের ভেড়া বুঝিয়ে দেন।

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

ভেড়া উপহার পেলেন ১২ ভিক্ষুক

আপডেট সময় ১১:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬