ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি শুরু

জামালপুর : ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে স্প্রে করছেন সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার- এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ১৪ মার্চ, শনিবার এ কর্মসূচির আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা প্রাঙ্গণে এই অভিযান উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

জামালপুর : সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সংসদ সদস্য আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রতিটি অফিস প্রধানের দায়িত্ব নিতে হবে তার অফিস কক্ষ থেকে শুরু করে আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। প্রতিটি ব্যক্তিকে সচেতন থাকতে হবে। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিজেকে এবং পরিবেশকে সুস্থ রাখতে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোন বিকল্প নাই। সবাইকে মনে রাখতে হবে পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী কর্মসূচির পরিকল্পনা তুলে ধরে বলেন, আমরা প্রতি সপ্তাহের শনিবার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করব।

জামালপুর : সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও অন্যান্য অতিথিবৃন্দ।  ছবি : বাংলারচিঠিডটকম

সংক্ষিপ্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মৌসুমী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার, সমাজ ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, কবি সাযযাদ আনসারী প্রমুখ।

উদ্বোধনী দিনে সদর উপজেলার শরিফপুর উচ্চবিদ্যালয়, উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও জামালপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশানিধন স্প্রে করা হয়।

কর্মসূচি চলাকালে সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি শুরু

আপডেট সময় ১০:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬