ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

মাদারগঞ্জে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জ : ইফতারের আগে মোনাজাতে অংশ নেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম জামালপুর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ মার্চ, শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনেস্টিক অ্যাসোসিয়েশন মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পী।

অ্যাসোসিয়েশনটির মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক খালিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লানজু, সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন তালুকদার লেমন, অ্যাসোসিয়েশনটির জেলা শাখার সাধারণ সম্পাদক এ. বি. এম মাকসুদুর রহমান সোহেল, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, যুগ্মসাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু প্রমুখ।

মাদারগঞ্জ : অনুষ্ঠান মঞ্চে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক অ্যাসোসিয়েশন জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম জামালপুর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পী। ছবি : বাংলারচিঠিডটকম

অ্যাসোসিয়েশনটির জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পী বলেন, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এ সেবাকে আরও মানবিক, সুশৃঙ্খল ও মানসম্মত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি রোগীদের প্রতি আন্তরিক আচরণ এবং সেবার মান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সবাই ইফতার করেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মাদারগঞ্জে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬