ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ট্রেনে কাটাপড়ে স্বর্ণব্যবসায়ী রনজিৎ বসাকের মৃত্যু

জামালপুর : রেলওয়ে থানার পুলিশ রনজিৎ কুমার বসাকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকার স্বর্ণব্যবসায়ী (বসাক শিল্পালয়) রনজিৎ কুমার বসাক চলন্ত আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের সামনে কাটাপড়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। ট্রেনের চোটে তার দেহ টুকরো টুকরো হয়ে গেছে।

জানা গেছে, জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জ অভিমুখী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ১১ মার্চ, বুধবার বেলা ৩টা ৫ মিনিটে ঝিনাই রেলসেতু অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে রনজিৎ কুমার বসাকের মরদেহ উদ্ধার করে জামালপুর রেলওয়ে থানায় নিয়ে যান। মরদেহ থানায় রাখা আছে।

১১ মার্চ, বুধবার রাতে রনজিৎ কুমার বসাকের স্ত্রী সঞ্চিতা বসাক ও তাদের দুই ছেলে প্রীতম বসাক ও রীতম বসাক আত্মীয়স্বজন, শহরের অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে জামালপুর রেলওয়ে থানায় মরদেহ নিতে যান।

জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম এ প্রতিবেদককে বলেছেন, ১২ মার্চ বৃহস্পতিবার রনজিৎ কুমার বসাকের মরদেহের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তাৎক্ষণিকভাবে এভাবে তার মারা যাওয়ার প্রকৃত কোনো কারণ জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু্র মামলা দায়ের হয়েছে।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ট্রেনে কাটাপড়ে স্বর্ণব্যবসায়ী রনজিৎ বসাকের মৃত্যু

আপডেট সময় ১২:২৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬