ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায়

নকলা : জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে নকলায় বের হয় শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ, মঙ্গলবার নকলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা উপজেলা পরিষদ  প্র্রাঙ্গণ প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষ দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. (ইউএনও) জাহাঙ্গীর আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামিম।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সাংবাদিক শফিউল আলম লাভলু, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় ইউএনও জাহাঙ্গীর আলম বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের সময় সঠিক পদক্ষেপ নিলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এজন্য সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায়

আপডেট সময় ১০:৫৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬