ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

আন্তর্জাতিক নারী দিবসে ইফতার বিতরণ করেছে নারী উদ্যেক্তারা

জামালপুর : দরিদ্র অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেন নারী উদ্যোক্তারা। ছবি : বাংলারচিঠিডটকম

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার। সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে আন্তর্জাতিক নারী দিবসে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুট) ও অপরাজিতা যুব নারী উন্নয়ন সংস্থা।

৮ মার্চ, রবিবার জামালপুর শহরের ফৌজদারি মোড় ও সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরপাড়ে পথচারীদের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অপরাজিতা যুব নারী উন্নয়ন সংস্থার সভাপতি নারী উদ্যোক্তা আরজুমান আরা মুক্তা, নারী উদ্যোক্তা সুবর্ণা চৌধুরী চায়না, আরাফাহ ইসলাম মিলা, ছিম্মি, রাশেদা, শাহনাজ পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

অসহায়দের মাঝে ইফতার বিতরণ কর্মসূচিতে নারী উদ্যোক্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

অপরাজিতা যুব নারী উন্নয়ন সংস্থার সভাপতি আরজুমান আরা মুক্তা বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিবছরই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকি। একই সাথে রমজান মাস উপলক্ষে সকল উদ্যোক্তা এক হয়ে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করি। এ বছরও সেই কর্মসূচি হাতে নেই। নারীরা একা না, নারীরা শক্ত হাতে সামনে এগিয়ে যাবে এবং নিজের পায়ে দাঁড়াবে।

তিনি আরও বলেন, নারীরা কখনও পিছিয়ে থাকবে না এটাই আমাদের কাম্য। এর জন্য আমাদের সমাজ ব্যবস্থা এবং আমাদের নারীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক নারী দিবসে ইফতার বিতরণ করেছে নারী উদ্যেক্তারা

আপডেট সময় ১২:২৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬