ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

নকলায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নকলা : নারী দিবসের আলোচানা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি। ছবি : বাংলারচিঠিডটকম

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ, রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও নকলা পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শামছুল হক রাকিব, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা জামায়াতের আমীর গোলাম সারোয়ার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান।

সভায় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে সমতা এবং নিরাপদ সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারীর উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

নকলায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬