ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরীর সাথে নকলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

নকলা : সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নকলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর সাথে নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য স্বাক্ষাৎ করেছেন।২ মার্চ, সোমবার রাতে এই সাক্ষাতের সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে নকলা পৌর শহরের কুর্শাবাদাগৈড় এলাকাস্থ খাদ্য গুদাম সংলগ্ন সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর বাসভবনে গিয়ে তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাকে অভিনন্দন জানানো হয়। পরে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় সংসদ সদস্য ফাহিম চৌধুরী এমপি তার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলতার সহিত পেশাগত দায়িত্ব পালন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বিএনপি সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি বৈষম্যমুক্ত দেশ গড়তে চায়।  যেখানে সকল মানুষের ন্যায্য অধিকার সমুন্নত থাকবে।

তিনি বলেন, এলাকার সকল উন্নয়ন, সম্ভাবনা, অসঙ্গতি ও সমস্যা সমূহ লেখনীর মাধ্যমে তুলে ধরার পাশাপাশি ও গণমানুষের ভাবনার সঠিক চিত্র নিজ নিজ কর্মস্থলের গণমাধ্যমে প্রকাশ করতে হবে। সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে এলাকা, দেশ ও জাতির উন্নয়নে সার্বিক সহযোগিতামূলকভাবে কাজ করে যেতে হবে।

‘নিরেপেক্ষ আদর্শিক সাংবাদিকতার জগতটাকে কেউ কেউ বিভিন্ন ট্যাগ ব্যবহারের মাধ্যমে কলুষিত করছেন’; সাংবাদিকদে এমন আত্মসমালোচনার জবাবে সংসদ সদস্য ফাহিম চৌধুরী বলেন, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। এখানে কারও কোন রাজনৈতিক সর্মথন বিবেচনা করা গ্রহযোগ্য নয়। সুস্থ স্বাভাবিক প্রতিটি মানুষের কোন না কোন রাজনৈতিক দলের প্রতি বিশেষ দুর্বলতা থাকতে পারে। তবে সাংবাদিকতার প্রশ্নে পেশাগত দায়িত্ব পালনে তারা সবার জন্য সমান। তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমেই সরকারের উন্নয়ন কর্মকান্ড সমূহ সঠিক ভাবে বাস্তবায়ন করা সহজ হয়। সঠিক তথ্য নির্ভর লেখনীর মাধ্যমে যেকোন দুর্নীতিসহ সকল প্রকার অপরাধ নির্মূল করা সহজতর হয়। দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ লেখনীর আশাব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকেরা এলাকার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা, জনদাবি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। মতবিনিময় সভায় নকলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আলোকিত বাংলাদেশ ও দ্যা ডেইলী ট্রাইব্যুনালের সাংবাদিক মো. মোশারফ হোসাইন এবং সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক কালবেলার সাংবাদিক মোশাররফ হোসেন সরকার বাবুসহ নকলা প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমের সাংবাদিকবৃন্দসহ নকলা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরীর সাথে নকলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

আপডেট সময় ১০:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬