ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের বিক্রয় কার্যক্রম উদ্বোধন

জামালপুর : জামালপুর প্রডিউসার অর্গানাইজেশনের অস্থায়ী বিক্রয় কেন্দ্র। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে রমজানের রোজা উপলক্ষ্যে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ৩ মার্চ, মঙ্গলবার বিকালে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতায় বিশুদ্ধ জামালপুর প্রডিউসার অর্গানাইজেশন এই অস্থায়ী বিক্রয় কেন্দ্র চালু করেছে।

জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, রমজান উপলক্ষ্যে স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রয় করা হবে। এটি যেন চলমান থাকে সেজন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার, কৃষি বিপণন কর্মকর্তা এনামুল হক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, বিশুদ্ধ জামালপুর প্রডিউসার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সুমন মিয়া উপস্থিত ছিলেন।

বিশুদ্ধ জামালপুর প্রডিউসার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সুমন মিয়া এ প্রতিবেদককে বলেন, গত বছরও রমজানে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য বিক্রয় করা হয়েছিল। এবারও সাধারণ মানুষ যেন স্বল্পমূল্যে টাটকা জিনিস কিনতে পারে সেজন্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, বেগুন, কাঁচামরিচ, দুধ, ডিম ইত্যাদি বিক্রয় করা হবে।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের বিক্রয় কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় ১০:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬