ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

সরিষাবাড়ীতে দুই নারীসহ চারজনকে পিটিয়ে আহত

সরিষাবাড়ী : প্রতিপক্ষের পিটুনিতে আহত নিশান মিয়াকে আনা হয় সরিষাবাড়ী হাসপাতালে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমির বিরোধের সালিশ শেষে বাড়ী ফেরার পথে দুই নারীসহ চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী প্রভাবশালী আবুল হোসেন গেন্দার বিরুদ্ধে। ২৭ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পলিশা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিশান মিয়া (৪০), স্ত্রী রেনা বেগম (৩৮), মেয়ে লিলুফা ইয়াসমিন (২৬) ও জামাতা বাদশা মিয়া (২৮)। আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার পলিশা এলাকার দুদু মিয়ার ছেলে নিশান মিয়া সঙ্গে প্রতিবেশী গফুর মিয়ার ছেলে আবুল হোসেন গেন্দার মধ্যে বসতবাড়ির এক শতাংশ জমি নিয়ে দীর্ঘ ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে স্থানীয় ঘোড়ার মোড় এলাকায় ২৭ ফেব্রুয়ারি রাতে সালিস বৈঠক বসে। সালিম বৈঠক থেকে নিশান বাড়ি ফিরছিল। পথিমধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল হোসেন গেন্দা ও তার লোকজন নিশানকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। তার ডাকচিৎকারে স্ত্রী, মেয়ে ও মেয়ের জামাই এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া এ প্রতিবেদককে বলেন, ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

সরিষাবাড়ীতে দুই নারীসহ চারজনকে পিটিয়ে আহত

আপডেট সময় ০৯:০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬