ঢাকা ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী দেওয়ানগঞ্জে ভিজিএফ চাল বিতরণ শুরু ইসলামপুরে নকল সিগারেটে বাজার সয়লাব সংসদ সদস্য বাবুলকে মাদারগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সংবর্ধনা মাহমুদপুরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য আমি এ পর্যন্ত এসেছি : ড. নিলোফার এমপি জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না : পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল ফ্যামিলি কার্ড বিতরণে হাসি ফুটলো ১২৯৫ পরিবারে

বায়োজিন কসমেসিউটিক্যালস এখন ময়মনসিংহে ২০তম শাখার উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

জামালপুর : বায়োজিন কসমেসিউটিক্যালস এর ময়মনসিংহ শাখার উদ্বোধন করেন অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিমি। ছবি : বাংলারচিঠিডটকম

ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখা। আধুনিক স্কিনকেয়ার ট্রিটমেন্ট, শতভাগ অথেনটিক ডার্মো-কসমেটিকস এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ-সবকিছুই এখন মিলবে ময়মনসিংহ শহরেই, এক ছাদের নিচে।

২৮ ফেব্রুয়ারি, শনিবার বিকালে নগরীর সারদা ঘোষ সড়কের ‘পারভেজ টাওয়ার’-এর চতুর্থ তলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন শাখার উদ্বোধন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, কনটেন্ট ক্রিয়েটরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উদ্বোধন উপলক্ষে বায়োজিনের ওয়ার্ল্ড-স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ও নির্দিষ্ট অথেনটিক ডার্মো-কসমেটিক পণ্যের সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যা সিনহা সাহা মিম বলেন, “বায়োজিনের সঙ্গে আমি শুরু থেকেই যুক্ত। তাদের ইনোভেশন ও বিশ্বমানের স্কিনকেয়ার সেবা আমাকে সবসময় মুগ্ধ করেছে। দেশের বাইরে এবং দেশে- দুই জায়গাতেই আমি ট্রিটমেন্ট নিয়েছি। মানের ক্ষেত্রে কোন পার্থক্য পাইনি। বরং বায়োজিনের সেবা অনেক বেশি সাশ্রয়ী। আমি বিশ্বাস করি, ময়মনসিংহের মানুষও এই সেবা পেয়ে সন্তুষ্ট হবেন।”

প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন) সাইফুল ইসলাম রাসেল বলেন, “দীর্ঘদিন ধরে বিজ্ঞানসম্মত উপায়ে ত্বক ও চুলের যত্ন প্রদান করে আসছে বায়োজিন। ময়মনসিংহে নতুন শাখা চালুর মাধ্যমে বিভাগের বাসিন্দাদের জন্য বিশ্বমানের সেবা আরও সহজলভ্য হল।”

তিনি আও বলেন, বায়োজিনের স্কিনকেয়ার সেবা নির্ভর করে বৈজ্ঞানিক ডেটা, গবেষণা, ত্বক ও চুলের ধরন ও প্রয়োজনের উপর। প্রতিটি গ্রাহকের ত্বকের ধরন বিশ্লেষণ করে পৃথক সমাধান দেওয়া হয়। স্কিনকেয়ার খাত এখন এআই যুগে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি বলেন, অনেকেই অনুমাননির্ভর পণ্য ব্যবহার করে বিভ্রান্ত হন। কার ত্বকের ধরন কী, কোন পণ্য উপযোগী, ঘরোয়া রেমেডি কতটা নিরাপদ, এমন নানা প্রশ্নের বৈজ্ঞানিক সমাধান দিতেই বায়োজিন চালু করেছে দেশের প্রথম অনলাইন ‘ডার্মাস্ক্যান এআই স্কিন অ্যানালাইজার’। বায়োজিনের ওয়েবসাইট (https://bioxin.com/) ভিজিট করে যে কেউ বিনামূল্যে স্কিন টেস্টসহ বিস্তারিত তথ্য পেতে পারেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও বায়োজিন কসমেসিউটিক্যালস অর্জন করেছে উল্লেখযোগ্য স্বীকৃতি। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘বেস্ট অব বেস্ট রিভিউ অ্যাওয়ার্ড-২০২৬’ এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের সেরা স্কিনকেয়ার ব্র্যান্ড হিসাবে পুরস্কৃত হয়েছে। এছাড়া যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস-২০২৫-এ ‘মোস্ট ইনোভেটিভ কসমেসিউটিক্যালস ব্র্যান্ড ইন বাংলাদেশ’ খেতাব অর্জন করেছে বায়োজিন।

স্কিনকেয়ার শিল্পে বিশেষ অবদান ও উদ্ভাবনের জন্য আন্তর্জাতিক গণমাধ্যম-বিজনেস ইনসাইডার, উইমেন্স ইনসাইডার, ইয়াহু ফাইন্যান্স, এপি, এবিসি ও ফক্স নিউজসহ বিভিন্ন প্ল্যাটফর্মেও বায়োজিনের কার্যক্রম প্রশংসিত হয়েছে।

ময়মনসিংহে ২০তম শাখার উদ্বোধনের মাধ্যমে বায়োজিন কসমেসিউটিক্যালস ত্বক ও চুলের ব্যক্তিকেন্দ্রিক, নিরাপদ এবং বিজ্ঞানভিত্তিক সেবাকে দেশের আরও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন উদ্যোক্তারা।

জনপ্রিয় সংবাদ

২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

বায়োজিন কসমেসিউটিক্যালস এখন ময়মনসিংহে ২০তম শাখার উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

আপডেট সময় ১০:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬