ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জামালপুর : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। মন্ত্রী বলেন, যেকোনো গণমাধ্যমের উপর আক্রমণকে সরকার সভ্যতার ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করে।

২৮ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কাছ থেকে দেখে মনে হয়েছে যে এর পেছনে একটি সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘এ ধরনের অপশক্তি যাতে সমাজে কোনোভাবে প্রশ্রয় না পায়, সে ব্যাপারে রাষ্ট্র ও সরকার সর্বদা সচেতন থাকবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার গুরুত্ব তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অপরাধ, সেটা তাৎক্ষণিক হোক বা সময়ের ব্যবধানে হোক- তা অবশ্যই জবাবদিহি ও বিচার প্রক্রিয়ার আওতায় আনতে হবে। কোন অপরাধই তামাদি হতে পারে না।’ সূত্র : বাসস

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আপডেট সময় ১১:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬