ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

সরিষাবাড়ীতে জমির বিরোধে গৃহবধূকে পিটিয়ে আহত

সরিষাবাড়ী : হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ মমতাজ বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমির বিরোধে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী রবিউল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে। ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকালে উপজেলার পিংনা ইউনিয়নের মিরকুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিংনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জিরান আলী পৈত্রিক সূত্রে পাওয়া এক একর জমি দীর্ঘ ধরে ভোগদখল করে আসছেন। ২৬ ফেব্রুয়ারি ওই জমিতে জোরপূর্বক হালচাষ করতে যায় স্থানীয় প্রভাবশালী রবিউল ও তার লোকজন।

এ সময় জিরান আলীর স্ত্রী মমতাজ বেগম হালচাষে বাঁধা দেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ইসলাম ও তার লোকজন তাকে মাটিতে ফেলে দিয়ে পিটিয়ে আহত করে চলে যান। পরে তার চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে তাকে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে যান।

আহত নারীর স্বামী জিরান আলী অভিযোগ করে বলেন, বাপ-দাদার পৈত্রিক জমি দীর্ঘ ধরে ভোগদখল করে আসছি। ২৬ ফেব্রুয়ারি বিকালে স্থানীয় রবিউল ইসলাম, আব্দুল মজিদ, নূর ইসলাম ও আলী মিয়া আমার ওই জমিতে হালচাষ করতে যায়। এতে আমার স্ত্রী বাঁধা দিলে তাকে মাটিতে ফেলে পিটিয়ে আহত করে। এ ঘটনার ন্যায় বিচার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া এ প্রতিবেদককে বলেন, গৃহবধূ মমতাজ বেগমকে মারধরের ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে জমির বিরোধে গৃহবধূকে পিটিয়ে আহত

আপডেট সময় ১০:৩৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬