ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন
প্রশংসনীয় অবদানে স্বীকৃতি

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল এএসপি ইমরুল হাসান

ইসলামপুর : শ্রেষ্ঠ এএসপির সম্মানা স্মারক গ্রহণ করেন মো. ইমরুল হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

দক্ষতা, পেশাদারিত্ব ও আইনশশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদানে জামালপুরের ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমররুল হাসান ময়মনসিংহ রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে নির্বাচিত হয়েছেন। ইসলামপুর সার্কেল অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ সার্কেল হিসাবে স্বীকৃতি লাভ করে।

২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত জানুয়ারি মাসের সার্বিক মূল্যায়ন সভায় অপরাধ দমন, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সফলতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এএসপি মো. ইমরুল হাসানের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ ময়মনসিংহ রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

পুলিশ সূত্র জানায়, এএসপি মো. ইমরুল হাসানের দায়িত্ব পালনকালে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং, মামলা নিষ্পত্তির গতি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। সাধারণ জনগণের সঙ্গে পুলিশের কার্যকর সেতুবন্ধন তৈরি হওয়ায় এলাকায় পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে।

প্রতিক্রিয়া ব্যক্ত করে এএসপি মো. ইমরুল হাসান বলেন, ইসলামপুর সার্কেলের সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার এবং জামালপুর জেলার শ্রদ্ধেয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় এই অর্জন। ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের জানমাল রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি।

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রশংসনীয় অবদানে স্বীকৃতি

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল এএসপি ইমরুল হাসান

আপডেট সময় ১১:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬