ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

আমরা পাঁচজন ভাই ভাই জামালপুরের উন্নতি চাই : প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

জামালপুর : সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি : বাংলারচিঠিডটকম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, আমরা পূর্বে যা-ই থাকি না কেন সেটাকে ভুলে যেতে হবে। ভুলে গিয়েই আমরা যে নতুন অধ্যায়ে পা দিয়েছি সেইটা যাতে মনে করতে পারি। আমরা যাতে মনে করতে পারি যে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। যে বাংলাদেশে ফ্যাসিবাদের আর উত্থান হবে না। সেই জন্যই কিন্তু আমাদের নিজেদেরকেই একটু সংযত হয়ে শৃঙ্খলা বজায় রেখে আমাদের পার্টিসিপ্যান্ট বাংলাদেশের জন্য দিতে হবে।

২৭ ফেব্রুয়ারি, শুক্রবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জামালপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনারা জানেন জামালপুরে পাঁচটি আসনেই আমরা বিজয়ী হয়েছি। এই পাঁচটি আসনেই আমরা জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলাম। আমরা ভাই ভাই। এককথায় বলতে চাই আমরা পাঁচজন ভাই ভাই জামালপুরের উন্নতি চাই। এই উন্নয়ন করতে হলে আমাদেরকে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেই জায়গায় প্রশাসনের অনেক সহযোগিতার প্রয়োজন হয়। আমরা হয়ত অনেক বরাদ্দ দিব জামালপুরের পাঁচটি আসনের জন্য। যদি আমরা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা পাই তাহলে নিশ্চই আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে সেইগুলি বাস্তবায়ন করতে পারব।

প্রতিমন্ত্রী বলেন, আপনারা জানেন ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী জেলাসহ অন্যান্য জায়গাগুলোতে আগের চেয়ে উন্নতির দিকে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ১৮০ দিনের প্রোগ্রাম হাতে নিয়েছেন। এই দেশটি ফ্যাসিবাদের কবল থেকে উদ্ধার করার জন্য যা যা করনিও তিনি আমাদের নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী হিসাবে। আমরা যারা সরকারে রয়েছি তাদের নিয়েও প্রতিনিয়ত তিনি দিনরাত পরিশ্রম করছেন। যাতে করে এই ভঙ্গুর রাষ্ট্রকে আমরা বিনির্মাণ করতে পারি। সারা বাংলাদেশে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের সাথেও তিনি মতবিনিময় করবেন। আমাদেরকেও নির্দেশনা দিবেন কিভাবে আমরা দেশটাকে পুনর্গঠন করতে পারি, বিনির্মাণ করতে পারি। সেই জন্য আমি আমার জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তা যারা রয়েছে তাদের সকলের সহযোগিতা কামনা করব।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সাদাকে সাদা বলুন। কালোকে কালো বলুন। কোন আপত্তি নেই। কিন্তু ইয়োলো জার্নালিজম যাতে না হয়। এটাতে অনেক ক্ষতি হয় দেশের ও এলাকার। আপনারা যারা জামালপুরে রয়েছেন। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা। ইতিমধ্যে আমাদের তথ্যমন্ত্রী ওয়েজবোর্ড নিয়ে কথা বলেছেন। আপনাদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেছেন। কিন্তু একটি বিষয়ে অনুরোধ যাতে করে কোন রকমে মিথ্যা সংবাদ বা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা বিভ্রান্তি সৃষ্টি হয় সেই ধরনের খবর ছাপানো না হয়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব আসেন আমরা সকলেই মিলেই দেশটাকে গড়ার কাজে লাগি। পাঁচটি বছর যদি আমরা চেষ্টা করি নিশ্চই সম্ভব।

প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, আমরা যারা নির্বাচিত হয়েছি তাদের কিছু প্রতিশ্রুতি আমাদের জনগণের জন্য রয়েছে। সেই প্রতিশ্রুতিগুলো যাতে আমরা পূরণ করতে পারি। সেই জন্য গতকাল আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত কৃষিঋণ দশ হাজার টাকা ছিল। সুদসহ মৌকুফ করে দেওয়া হয়েছে। আস্তে আস্তে ভিজিএফ কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এইগুলো যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রস্তুত রয়েছি। হয়ত মার্চের দিকেই শুরু করব।

দেশের বিনিয়োগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের বিনিয়োগ খুব কম। বিনিয়োগ আনার জন্য ইতিমধ্যে আমাদের কমিটি করে দেওয়া হয়েছে। আমরা বিনিয়োগ বোর্ডের সঙ্গে আলোচনা করছি। শিগগির আপনারা পরিবর্তন দেখতে পারবেন। হয়ত রোজার পর থেকেই। আমরা যদি সবাই একটু চিন্তা করি দেশটাকে নিয়ে। আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে। সকলে মিলে আগের কথা বাদ দিয়ে। দেশকে বাঁচানোর স্বার্থে, পরবর্তী প্রজন্মকে বাচাঁনোর স্বার্থে এবং দেশকে একটি উন্নত দেশ হিসাবে পরিলক্ষিত করার জন্য সকলেই আসুন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

জেলা প্রশাসক মুহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান লিখন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

মতবিনিময় সভায় জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

আমরা পাঁচজন ভাই ভাই জামালপুরের উন্নতি চাই : প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

আপডেট সময় ১১:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬