ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পুলিশের উচ্চপর্যায়ে কিছু পরিবর্তন বা রদবদল হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুর : প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক এক সভা শেষে রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

পুলিশের উচ্চপর্যায়ে কিছু পরিবর্তন বা রদবদল হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের উচ্চপর্যায়ে পরিবর্তন আসতে কিছু সময় লাগবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ২২ ফেব্রুয়ারি, রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

তিনি বলেন, আমরা জাতীয় সংসদের অধিবেশন কবে আহ্বান করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি। নির্ধারণ হয়েছে যে, রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন জারি করবেন, তা অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সে মতে সংসদ অধিবেশন আহ্বান করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। সেটা নির্ধারণ হয়েছে আগামী ১২ মার্চ।

তিনি বলেন, আগামী ১২ মার্চ সংসদ অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন- অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে- সেগুলো উপস্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণ প্রদান। এছাড়া সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে।

শনিবার মোহাম্মদপুরের আদাবরে একটি অফিসে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা সম্পর্কে কী পদক্ষেপ নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের একটি সংবাদ আমাদের কাছেও এসেছে। আমি বিষয়টি খোঁজ নিতে বলেছি এবং তদন্ত করে আমাদের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছি। যদি সেরকম কিছু হয়, তাহলে এসব ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেবো। সূত্র : বাসস

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার

পুলিশের উচ্চপর্যায়ে কিছু পরিবর্তন বা রদবদল হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:৪৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬