ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

যমুনা নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

দেওয়ানগঞ্জ : কৃষক আমিনুল ইসলামের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিখোঁজের ১১দিন পর কৃষক আমিনুল ইসলাম খোকার (৬৫) মরদেহ উদ্ধার করেছে বাহাদুরাবাদ নৌ-থানা পুলিশ। ২০ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যায় উপজেলার চিকাজানি ইউনিয়নের পশ্চিম কাজলাপাড়া বড়খাল যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

আমিনুল ইসলাম খোকা গাইবান্ধা জেলার সদর উপজেলার মোল্লার চর গ্রামের মৃত করিম সরকারের ছেলে।

জানা গেছে, ৯ ফেব্রুয়ারি, সোমবার সকালে মোল্লারচর ঘাট থেকে নৌকায় শ্বশুরবাড়ি গাইবান্ধা জেলার কোনদলপাড়ায় অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য যাওয়ার পথে দুপুরে দেওয়ানগঞ্জের বড়খাল এলাকায় নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন কৃষক আমিনুল ইসলাম খোকা। নিখোঁজের পর খোঁজাখুঁজি করে কোন সন্ধান মেলেনি তার। নিখোঁজের ১১ দিন পর তার মরদেহ ভাসমান অবস্থায় দেখে এলাকাবাসী বাহাদুরাবাদ নৌ-থানায় জানান। পরে নৌ-থানা পুলিশ ঘটনা স্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

বাহাদুরাবাদ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারুন চন্দ্র বর্মণ এ প্রতিবেদককে বলেন, ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আমিনুল ইসলাম খোকার মরদেহ পশ্চিম কাজলাপাড়া বরখাল যমুনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। পরে তার মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

যমুনা নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬