ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  

জামালপুর শহর বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত 

জামালপুর : বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি, বিকালে জামালপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতার বীজ বপন করেছিল। আজ আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারছি সেই বীর শহিদদের রক্তের বিনিময়ে। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়েও ভাষা আন্দোলনের চেতনা আমাদের প্রেরণা যোগায়।

​জামালপুর শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জামালপুর সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন মিলনসহ শহর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ।

আলোচনা সভা শেষে মহান ভাষা আন্দোলনে শাহাদাতবরণকারী বীর শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  

জামালপুর শহর বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত 

আপডেট সময় ১০:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬