ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন

নেতা-কর্মীরা যদি কারও কাজে হস্তক্ষেপ করে সরাসরি আমাকে জানাবেন : সংসদ সদস্য ফাহিম চৌধুরী

নকলা : মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম  

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেছেন, আমাদের কোন নেতা-কর্মীরা যদি সরকারি কোন কাজে হস্তক্ষেপ বা চাপ প্রয়োগ করে তাহলে সরাসরি আমাকে জানাবেন। আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আমরা সকলেই মিলে নকলা-নালিতাবাড়ীকে এগিয়ে নিতে চাই।

১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

ফাহিম চৌধুরী আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের সাথে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক রাকিব, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ প্রমুখ।

মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা, রাজনৈতিক নেতা-কর্মীসহ গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নেতা-কর্মীরা যদি কারও কাজে হস্তক্ষেপ করে সরাসরি আমাকে জানাবেন : সংসদ সদস্য ফাহিম চৌধুরী

আপডেট সময় ১০:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬