ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর

বাংলাদেশের আকাশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস গণনা করা হবে। এই পরিপ্রেক্ষিতে আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

১৮ ফেব্রুয়ারি, বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৮ ফেব্রুয়ারি, বুধবার রাতে তারাবিহর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা; রাতে সাহ্রি খেয়ে বৃহস্পতিবার থেকে রোজা রাখবেন।

সভায় ধর্মমন্ত্রী বলেন, ‘দেশ থেকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম-নির্যাতন ও মাদক থেকে বিতারিত করা সরকারের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।’ এ জন্য তিনি গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করেন।

দেশবাসীকে আল্লাহর হুকুম অনুযায়ী চলার আহ্বান জানিয়ে বলেন, আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা চলি দেশে শান্তি আসবে। আল্লাহর হুকুমের বাইরে চললে দেশে কখনো শান্তি আসবে না।

তিনি দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, বাংলাদেশের মুসলমান ভাই বোনেরা এই রমজান মাস অত্যন্ত পবিত্র মাস। সবাই দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন। যাতে আল্লাহ পাক আমাদের হেদায়েত নসিব করেন। আমাদের সহি বুঝ দান করেন। আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশটাকে চালাতে পারি।

নিত্যপণ্যের বাজার অস্থিতিশীলকারী কালাবাজারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সমস্ত কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত কঠিন। তিনি জনগণ ছাড়া কিছু বুঝেন না। সূত্র : বাসস

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর

আপডেট সময় ১০:৫৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬