ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

বকশীগঞ্জে দা নিয়ে ভাই ও ভাতিজাকে হত্যার চেষ্টা, ভিডিও ভাইরাল!

বকশীগঞ্জ : দা হাতে হেলমেটপরা আলী আকবর। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাই ও ভাতিজাকে দা নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় শুরু হয়। ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঘটনাটি ঘটে বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁও এলাকার জেলখানা রোডে।

দা নিয়ে হত্যার চেষ্টা করার ঘটনার একটি ভিডিও মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকার গোয়ালগাঁও পশ্চিমপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল কাদের টিটুর সঙ্গে তার ভাই আলী আকবরের পৈত্রিক জমি সংক্রান্ত বিষেয়ে বিরোধ চলে আসছে।

আব্দুল কাদের টিটু বলেন, আমার দখলীয় ১৯ শতাংশ জমিতে ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকালে চাষ করতে গেলে আমার ভাই আলী আকবর এতে বাঁধা দেন। একপর্যায়ে তাঁর হাতে থাকা ব্যাগ থেকে একটি দেশীয় অস্ত্র বকশীগঞ্জে দা নিয়ে ভাই ও ভাতিজাকে হত্যার চেষ্টা, ভিডিও ভাইরাল! বের করে হেলমেট মাথায় পড়ে তিনি দা নিয়ে আমাকে ও আমার ছেলেকে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা এগিয়ে গেলে তিনি চলে যান।

তিনি আরও বলেন, আমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে তিনি কয়েক কোটি টাকার জমি নিজের নামে গোপনে লিখে নিয়েছেন। এখন আমার দখলীয় জমি বেদখলের পাঁয়তারা করছেন। আমার ভাই পুলিশ সদস্য হওয়ায় তিনি দাপট দেখাচ্ছেন। তাই আমি ও আমার পরিবারের নিরাপত্তা চাই ও আমার ভাইয়ের বিচার চাই। ভিডিও ভাইরালের পর ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগী আব্দুল কাদের টিটু।

দা নিয়ে হত্যার হত্যার চেষ্টার ভিডিও ভাইরালের বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত আলী আকবরকে বার বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ তিনি পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

বকশীগঞ্জে দা নিয়ে ভাই ও ভাতিজাকে হত্যার চেষ্টা, ভিডিও ভাইরাল!

আপডেট সময় ০৯:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬