ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

জামালপুর : দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

১১ দলীয় জোট মনোনীত জামালপুর-৫ (সদর) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তারকে বিজয়ের লক্ষ্যে নির্বাচনী গণমিছিল করেছে জামায়াতে ইসলামী সদর আসনের সর্বস্তরের জনগণ। ৯ ফেব্রুয়ারি, সোমবার বিকালে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এ নির্বাচনী গণমিছিলের আয়োজন করা হয়।

সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে নির্বাচনী গণমিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাইপাস মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি।

জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার সেক্রেটারি রেজাউল করিম রোমানের সঞ্চালনায় মিছিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ১১ দলীয় জোট মনোনীত জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার, জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারী সেক্রেটারি আইনজীবী সামিউল হক, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) জেলা শাখার আহ্বায়ক আইনজীবী ছানোয়ার হোসেন, জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমির মাওলানা মনজুরুল ইসলাম, শহর শাখার শূরা সদস্য আইনজীবী নজরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আরাফাত হোসেন শাকিল, ছাত্র শিবির জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, যদি আমি নির্বাচিত হতে পারি জামালপুর সদর উপজেলাকে নতুন রুপে সাজিয়ে তুলব ইনশাআল্লাহ। শিশু ও বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসাসেবার আওতায় আনা হবে। অনুন্নত ও অবহেলিত প্রতিটি সেক্টরকে উন্নত করাসহ দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি আদর্শ জেলা হিসাবে জামালপুরকে গড়ে তুলব ইনশাআল্লাহ।

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬