ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে যৌথবাহিনীর মহড়া

জামালপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামালপুরে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারী, সোমবার দুপুরে শহরের আউটার স্টেডিয়ামের সেনা ক্যাম্পে এই মহড়ার আয়োজন করা হয়।

মহড়ার পূর্বে মেজর ইমরান সাংবাদিকদের জানান, জামালপুরে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারেরা যেন নিরবিচ্ছিন্নভাবে ভোট দিতে পারে সেজন্য যৌথবাহিনী কাজ করে যাচ্ছে। কোথাও কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। জেলার সীমান্তবর্তী দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা ব্যতীত পাঁচটি উপজেলার চারটি সংসদীয় আসনে প্রায় ৬০০ সেনাসদস্য নিয়োজিত থাকবে।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন উপস্থিত ছিলেন। পরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে যৌথবাহিনীর মহড়া

আপডেট সময় ১০:১৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬