ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে রিংজাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল

সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল কার্তুজসহ এক যুবক আটক

সরিষাবাড়ী : যৌথ বাহিনীর অভিযানে আটক নাঈম ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে পিস্তল কার্তুজসহ নাঈম ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর (দয়ালপুর) গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নাঈম একই ইউনিয়নের সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারি ভোরে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর এলাকায় ক্যাপ্টেন শাহরিয়ার নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা অভিযান চালায়। এ সময় নাঈম ইসলামের বাড়ি থেকে পিস্তল কার্তুজ ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ নাঈম ইসলাম নামে এক যুবককে আটক করে যৌথ বাহিনী।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া এ প্রতিবেদককে বলেন, যৌথ বাহিনীর অভিযানে পিস্তল কার্তুজসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বিকালেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে রিংজাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস

সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল কার্তুজসহ এক যুবক আটক

আপডেট সময় ১০:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬