ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ
আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য বাংলাদেশের

জয় দিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য নিয়ে ৩১ জানুয়ারি, শনিবার সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। এ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে।

হারারেতে সুপার সিক্স গ্রুপ-২এ বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

‘বি’ গ্রুপে ভারতের কাছে হারের পর বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় বাংলাদেশকে। তবে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে তারা। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় গ্রুপ রানার্স-আপ হয় বাংলাদেশ।

এই গ্রুপ থেকে বাংলাদেশ ছাড়াও ভারত ও নিউজিল্যান্ড সুপার সিক্সে উঠেছে। তাই ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া পয়েন্ট সুপার সিক্সে যোগ হয় বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করায় ১ পয়েন্ট নিয়ে সুপার সিক্স খেলতে নামে বাংলাদেশ।

সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ায় বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। কারণ ৩ ম্যাচে ১ পয়েন্ট থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে পারবে না বাংলাদেশের যুবারা। ৩ ম্যাচ করে খেলে ভারত ও ইংল্যান্ডের ৬ এবং পাকিস্তানের ৪ পয়েন্ট রয়েছে।

সুপার সিক্স থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হওয়ায়, শেষ ম্যাচে জয় দিয়ে এবারের আসর শেষ করার লক্ষ্য থাকবে তাদের।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা তিন আসরের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য বাংলাদেশের

আপডেট সময় ১০:১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬