ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত

জামালপুর : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

ভারতের পার্লামেন্টের নিম্ন ও উচ্চ উভয় কক্ষেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হয়েছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এ তথ্য জানিয়েছে।

ভারতের প্রধান সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ২৮ জানুয়ারি, বুধবার লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের পর সেক্রেটারি জেনারেল এই ভাষণের লিখিত অনুলিপি উপস্থাপন করেন।

ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা বেগম জিয়া এবং ভারতের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোকবার্তা পাঠ করেন।

তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে বেগম জিয়ার ভূমিকা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

পিটিআই-এর আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ জানুয়ারি রাজ্যসভার অধিবেশনে বেগম খালেদা জিয়া এবং রাজ্যসভার সাবেক দুই সদস্যের জন্য শোক প্রস্তাব তোলা হয়।

রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন তাদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করেন। পরে প্রয়াতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রাজ্যসভার চেয়ারম্যান বলেন, সেক্রেটারি জেনারেল প্রয়াতদের পরিবারের সদস্যদের কাছে আমাদের গভীর শোক ও সহানুভূতির বার্তা পৌঁছে দেবেন।

সিপি রাধাকৃষ্ণন বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি বেগম জিয়ার প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার দায়িত্বে থাকাকালীন সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরেন। রাধাকৃষ্ণন বলেন, তিনি (খালেদা জিয়া) বাংলাদেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া।

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত

আপডেট সময় ১০:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬