ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন

ভোটারদের ‘ধানের শীষ’ ও ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান বিএনপির প্রার্থী বাবুলের

মাদারগঞ্জ : নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

জনগণের ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ‘ধানের শীষ’ প্রতীকে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক ও জামালপুর-(মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।

২৪ জানুয়ারি, শনিবার বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের খালেকুন্নেছা একাডেমি মাঠে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের মায়ের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’, সাধারণ মানুষের জন্য ‘স্বাস্থ্য কার্ড’ এবং শিক্ষার্থীদের জন্য ‘শিক্ষা কার্ড’ চালু করা হবে। মসজিদের খতিব, ইমাম ও মোয়াজ্জিনদের রাষ্ট্রীয় কোষাগার থেকে মাসিক সম্মানি দেওয়া হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা ব্যবস্থা করা হবে।

মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, টানা সতেরো বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য টানা সতেরো বছর সংগ্রাম করেছেন। এই সতেরো বছরে দলের বহু নেতা-কর্মী খুন ও গুমের শিকার হয়েছেন।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশে সংঘটিত রক্তক্ষয়ী অভ্যুত্থানে অনেক ছাত্র-জনতার শাহাদাত এবং বহু মানুষের পঙ্গুত্বের বিনিময়ে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। সেই নতুন বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মনজুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল মান্নান ও উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন

ভোটারদের ‘ধানের শীষ’ ও ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান বিএনপির প্রার্থী বাবুলের

আপডেট সময় ১১:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬