ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে আন্তঃনগর ট্রেন আটকে মানববন্ধন, অবস্থান কর্মসূচি

সরিষাবাড়ী : বন্ধ ট্রেন চালু ও আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনসহ তিনটি আন্ত:নগর ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে জামালপুর এক্সপ্রেস ট্রেন আটকে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ ট্রেন চালু ও আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করে ট্রেন ভোগান্তি দূর করতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রেলওয়ে সংস্কার কমিটি। ২৩ জানুয়ারি, শুক্রবার বিকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন প্রায় আধা ঘণ্টা আটকে রেখে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তরা বলেন, বর্তমানে সরিষাবাড়ী-ময়মনসিংহ-ঢাকা রেলরুটে যমুনা, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস নামে তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এরমধ্যে অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের ভোগান্তি দীর্ঘদিন ধরে। ট্রেন দু’টি অল্প সময়ের ব্যবধানে যাতায়াত করায় অনেক সময় যাত্রী স্বল্পতায় কর্তৃপক্ষের লোকসান গুণতে হয়।

এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে তারাকান্দিতে পৌঁছে বিকালে। কিন্তু ঢাকায় যেতে যেতে গভীর রাত হয়ে যায়। ট্রেন থেকে নামার ফলে যাত্রীদের ছিনতাইয়ের শিকারসহ জীবন থাকে ঝুঁকির মুখে।

ট্রেনযাত্রী পরিষেবার মানউন্নয়নের বিভিন্ন বিষয় উত্থাপন করে সরিষাবাড়ী রেলওয়ে সংস্কার কমিটির আহ্বায়ক কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর বলেন, দু’টি ট্রেনের যেকোনো একটি ট্রেন ঢাকা থেকে রাতে ও জামালপুর থেকে ভোরে ছাড়ার সময়সূচি নির্ধারণ, জামালপুর এক্সপ্রেসের আগের রুটে ফিরিয়ে যমুনা সেতু (পূর্ব) দিয়ে যাতায়াত, বন্ধ থাকা ধলেশ্বরী ট্রেনটি পুনরায় চালু ও এটি যমুনা সেতু (পশ্চিম) স্টেশন পর্যন্ত বর্ধিত করলে উত্তরবঙ্গে যাতায়াত সহজতর হবে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সরিষাবাড়ী রেলওয়ে সংস্কার কমিটির যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, রিফাতুজ্জামান রিফাত, ফরিদ সরকার, নূর সরকার প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

সরিষাবাড়ীতে আন্তঃনগর ট্রেন আটকে মানববন্ধন, অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০৭:২৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬