ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

জামালপুরে নির্বাচনী প্রচারণা শুরু

জামালপুর : নির্বাচনী প্রচারণায় নেমেছেন জামালপুর সদর আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন। ২২ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করেন।

সকালে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন জামালপুর-৫ (সদর) আসনের বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি পৌর শহরের পাথালিয়া এলাকা থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। শহরের ফৌজদারী মোড়, বকুলতলা চত্বর, তমালতলা, দায়াময়ী মোড়, গেইটপাড়সহ বিভিন্ন এলাকায় পথসভা ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।

বকুলতলা মোড়ে আয়োজিত পথসভায় শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ করতে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনবে। বিগত আওয়ামী লীগ আমলে যারা এমপি ছিলেন তারা এলাকার উন্নয়নে কিছুই করেননি। তারা লুটপাটে ব্যস্ত ছিলেন। আমি নির্বাচিত হলে জামালপুরের উন্নয়নে ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করব। দলীয় নেতা-কর্মীদের নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার-প্রচারণায় অংশ নেয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এদিকে জামালপুর সদর আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার তার দলীয় নেতা-কর্মীদের নিয়ে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এছাড়াও অন্যান্য প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন ও ভোট প্রার্থনা করছেন।

উল্লেখ্য, জামালপুর- ৫ (সদর) আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। দাড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার। হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ ইউনুছ আহাম্মদ। কাস্তে প্রতীকের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির প্রার্থী শেখ মো. আক্কাস আলী। ডাব প্রতীকের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম। বাইসাইকেল প্রতীকের জাতীয় পার্টি-জেপির প্রার্থী মো. বাবর আলী খান। তারা প্রতীকের জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রার্থী মো. আমির উদ্দিন। ট্রাক প্রতীকের গণঅধিকার পরিষদের প্রার্থী জাকির হোসেন।

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

জামালপুরে নির্বাচনী প্রচারণা শুরু

আপডেট সময় ১০:৪৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬