ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

মাদারগঞ্জে ৫ শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র একজন!

মাদারগঞ্জ : গোদাশিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাওয়া যায় মাত্র একজন শিক্ষার্থী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক থাকলেও শিক্ষার্থী পাওয়া গেছে মাত্র একজন। বিদ্যালয়টিতে শিক্ষকের কোন সংকট না থাকলেও হতাশাজনক শিক্ষার্থী সংকটে কার্যত পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

২০ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ৭১ নম্বর গোদাশিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়টিতে পাঠদানের জন্য প্রয়োজনীয় উপকরণসহ অবকাঠোগত সুযোগ-সুবিধার কোন ঘাটতি নেই। শ্রেণিকক্ষ, আসবাবপত্র ও শিক্ষা উপকরণ যথাযথ অবস্থায় রয়েছে। তবে শিক্ষার্থী না থাকায় নিয়মিত পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আরও দেখা যায়, বিদ্যালয়টিতে প্রাক-প্রাথমিক শ্রেণিতে একজন শিক্ষার্থী উপস্থিত থাকলেও প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোন শিক্ষার্থী পাওয়া যায়নি। এ প্রতিবেদক দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করলেও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির কোন শিক্ষার্থী উপস্থিত হয়নি। অথচ শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কাগজে-কলমে বিদ্যালয়টিতে ভর্তি রয়েছে ৬০ জন শিক্ষার্থী।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা পারভীন দায়সারা জবাব দিয়ে এ প্রতিবেদককে বলেন, মাদরাসামুখী প্রবণতার কারণে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। অনেক শিক্ষার্থী মাদরাসায় চলে যাওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থী ধরে রাখা যাচ্ছে না। চেষ্টা করেও তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম কিবরিয়া এ প্রতিবেদককে বলেন, বিদ্যালয়টি সরেজমিন পরির্দশন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

মাদারগঞ্জে ৫ শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র একজন!

আপডেট সময় ১০:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬