ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৩ জুন শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভ সূচনা সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাহাদুরাবাদে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ​ বকশীগঞ্জ সীমান্তের শূন্যরেখা থেকে আটক সেই ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর সরিষাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে দর্শানোর নোটিশ

জামালপুরে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা ও ভোট চাওয়ার অভিযোগে জামায়াত ও বিএনপির দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পৃথক দুই নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। নির্দিষ্ট সময় উল্লেখ করে তাদের স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য ২০ জানুয়ারি, মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন কমিটি।

জামালপুর- ২ (ইসলামপুর) আসনে জামায়াত প্রার্থী ছামিউল হক ফারুকী ১৯ জানুয়ারি, সোমবার দুপুরে ইসলামপুর উপজেলার চরগোয়ালিনি ইউনিয়নের ডিগ্রিরচর বাজারে সরাসরি মিছিল, জনসমাগম ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেন।

২০ জানুয়ারি এ ব্যাপারে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, জামালপুর-২ এর কার্যালয়ে নূরুল ইসলাম নবাব নামে এক ব্যক্তি প্রচারণার একটি ভিডিওসহ অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় জামায়াত প্রার্থী ছামিউল হক ফারুকীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ মো. আহমাদুল কবির সাকিল।

২২ জানুয়ারি, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রার্থীকে স্ব-শরীরে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রদান করা হবে না, তা লিখিত ব্যাখা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

এদিকে, জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপি দলীয় প্রার্থী মো. ফরিদুল কবীর তালুকদারের পক্ষে তার সহোদর নাদিম তালুকদার ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে সরাসরি ধানের শীষ প্রতীকে ভোট চান। এ ব্যাপারে ১৮ জানুয়ারি, রবিবার মুহাম্মদ মনির উদ্দিন নামে এক ব্যক্তি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে ভিডিওসহ একটি অভিযোগ করেন।

ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ২০ জানুয়ারি বিএনপি প্রার্থী ও তার ভাইয়ের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, জামালপুর- ৪ এর দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ মোহাম্মদ আবু ছালেক। ২৫ জানুয়ারি, রবিবার বেলা সাড়ে ১১টায় বিএনপি প্রার্থী ও তার ভাই উভয়কে স্ব-শরীরে উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রদান করা হবে না, তা লিখিত ব্যাখা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

পৃথক দুটি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দপ্তর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

১৩ জুন শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে দর্শানোর নোটিশ

আপডেট সময় ১০:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬