ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল

জামালপুর : বিএনপিনেতা ফরিদুল কবীর তালুকদা শামীম ও অন্যান্য নেতাকর্মী মোনাজাতে অংশ নেন। ছবি : বাংলারচিঠিডটকম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরের সরিষাবাড়ীতে আয়োজন করা হয় দোয়া মাহফিল। ১৬ জানুয়ারি, শুক্রবার রাতে পৌর এলাকার ভুরারবাড়ী বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

মহর উদ্দিন মন্ডলের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম।

প্রধান অতিথি শামীম তালুকদার বলেন, বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান ও রাজনৈতিক জীবনের ত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বেগম খালেদা জিয়া আমৃত্যু দেশে ও দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার মৃত্যুতে যে শোক আমরা পেয়েছি। এই শোককে শক্তিতে পরিনত করব। দেশ ও জাতির কল্যাণে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সহ-সভাপতি রনজু মিয়া, উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব হোসেন লিটন তালুকদার, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানা প্রমুখ।

পরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল

আপডেট সময় ১০:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬